আন্তর্জাতিক

নতুন সরকার পাচ্ছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দুই সপ্তাহ পার হয়েছে। গভীর হয়েছে বিশৃঙ্খলা-বিভ্রান্তি। দেশটি এখন অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে তালেবান আফগানিস্তানে কয়েক ঘণ্টার মধ্যে নতুন সরকারের ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। তালেবানের ঊর্ধ্বতন নেতা ও কয়েকটি সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বেশ কিছু সূত্র এএফপিকে জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে। তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্তাকি টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

টুইটে তিনি লিখেছেন, ‘তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসন্ন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট ভবনে সব বন্দোবস্ত করছে। আসন্ন অনুষ্ঠানে আফগানিস্তানের নতুন সরকারের ঘোষণা করা হবে।’ তার টুইটে অনুষ্ঠানের প্রস্তুতির কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

আফগান গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, সরকার গঠনের ঘোষণা আসন্ন। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন। ক্ষমতার কেন্দ্রে থাকবেন তিনি। দ্বিতীয় প্রধান হবেন নতুন সরকারের প্রেসিডেন্ট।

১৯৯৬ সালে ক্ষমতায় আসা তালেবান মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত অনির্বাচিত পরিষদের মাধ্যমে শরিয়া আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আফগানিস্তান শাসন করলেও এবার নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য পশ্চিমা দেশগুলো তালেবানের এমন আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছে, নতুন সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ও যে কোনো অর্থনৈতিক সহায়তা নির্ভর করবে ক্ষমতায় আসার পর তালেবান কি করে তা দেখার ওপর।

হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লাহ মোহাম্মদ ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুবের মতো জ্যেষ্ঠ তালেবান নেতারা আফগানিস্তানের নতুন সরকারে গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন বলে ওই প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বুধবার বলেছেন, নারীরা কাজ চালিয়ে যেতে পারবেন কিন্তু মন্ত্রিসভায় তাদের ‌‘স্থান’ নাও থাকতে পারে। এরপর আজ বৃহস্পতিবার নতুন সরকারে নারীদের রাখার দাবিতে অর্ধশত নারী বিরল এক বিক্ষোভ করেছেন।

বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নতুন সরকারকে। তীব্র খরা, ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতা ও হাজার হাজার মানুষের বাড়িঘর ছেড়ে পালানোর মধ্যে জাতিসংঘ দেশটির চার কোটি মানুষের মানবিক বিপর্যয়ের পড়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে।

তালেবান ক্ষমতায় আসার পর ব্যাংকের অচলাবস্থা, বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো বিদেশি সংস্থাগুলো তহবিল, সহায়তা ও ঋণদান বন্ধ করে দেওয়ায় নগদ অর্থের সংকটে আগে থেকেই ভঙ্গুর আফগানিস্তানের অর্থনীতি এখন ভেঙে পড়ার পথে।

শুধু সরকার গঠন করাই নয়, অর্থনীতির বিপর্যয় ঠেকাতে তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করতে হবে। কারণ আন্তর্জাতিক দাতা ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কয়েকদিন ধরে নগদ অর্থের জন্য রাজধানী কাবুলের প্রতিটি ব্যাংক ও এটিএম বুথে লম্বা লাইন দেখা যাচ্ছে। দিন যত গড়াচ্ছে ততই সংকট প্রকট আকার ধারণ করছে। আফগানদের অনেকের হাতেই নগদ অর্থ নেই, আর চাইলেও তারা অর্থ তুলতে পারছেন না।

অর্থের অভাবে ব্যাংকিং কার্যক্রমে এমন বিঘ্নের মধ্যে আফগানিস্তানে চলমান প্রকল্পগুলোতে সর্বশেষ তহবিল স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে সব ধরনের সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছিল।

আফগানিস্তান এমনিতে যুদ্ধবিধ্বস্ত। তালেবানের ক্ষমতা দখলে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যেই তীব্র খরার মুখে পড়েছে ৭০ লাখ কৃষক। তাদের জন্য জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ট্রাফিক শৃঙ্খলায় ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা । ...

পিরোজপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে প...

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে কিনতে হচ্ছে সিগারেট: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা জানিয়েছেন, খুচরা...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা