আন্তর্জাতিক

বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: হ্যারিকেন আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এবং তার পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সিতে ৬ জনের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে। মৃতদের মধ্যে নিউইয়র্কের ৪ জন এবং নিউজার্সিতে ২ জন রয়েছেন।

নিউইয়র্কে যে ৪ জন মারা গেছেন তারা ঝড় থেকে বাঁচার জন্য একটি বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বন্যার পানি বাড়ায় তারা বেসমেন্টে আটকা পড়েছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে, বন্যাজনিত কারণে নিউজার্সি রাজ্যের প্যাসিক শহরে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির মেয়র হেক্টর লরা।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হ্যারিকেন আইডার প্রভাবে অতি বর্ষণের জেরে বন্যাজনিত জরুরি অবস্থা (ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি) জারি করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ভারী বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও শহরে সতর্কতা জারি করে নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে আমরা ঐতিহাসিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শহরজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

এছাড়া, নিউইয়র্কের অধিভুক্ত ৫টি পৌরসভাতেও একই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস বিভাগ।

ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিউইয়র্ক সিটিসহ শহরের অধিভুক্ত ৫টি পৌরসভা থেকেই উদ্ধার বিষয়ক সহায়তা চেয়ে ফোন করছেন বিপদগ্রস্তরা।

সূত্র : রয়টার্স

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা