আন্তর্জাতিক

সৌদিতে ভ্রমণবিধি না মানলে ১ লাখ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে ভ্রমণের বিষয়ে দেশটির মন্ত্রিসভায় একটি নতুন আইন পাশ হয়েছে। আর তা হলো সৌদিতে ভ্রমণবিধি না মানলে ১ লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

মূলত করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, নতুন এ আইনে অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না।

দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা