আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর যুক্তরাজ্যের ফের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ফের মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (৩ সেপ্টেম্বর) আল-জাজিরার বরাত এই তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে উল্লেখ করা হয়েছে, দেশটির সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তো গ্রুপ অব কোম্পানিজ এবং এর প্রতিষ্ঠাতা তায় জা নামক এক ব্যবসায়ীর বিরুদ্ধে এ নতুন ঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া, তার সকল সম্পদ ফ্রিজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই ব্যবসায়ী মিয়ানমারের জান্তা সরকারকে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি অস্ত্র দিয়েও সহায়তা করে আসছেন বলে জানা যায়।

এছাড়াও ২০১৭ সালে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাতে তো গ্রুপ অব কোম্পানিজ অর্থায়ন করেছিল বলেও জানিয়েছে যুক্তরাজ্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল ও গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনকারীদের ওপর নিপীড়নের কারণে যুক্তরাজ্য এর আগে মিয়ানমারের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার আওতায় ব্রিটেনে থাকা তো গ্রুপ অব কোম্পানিজের এবং এর মালিক তায় জা’র সব সম্পদ আপাতত বাজেয়াপ্ত করা হবে। একইসাথে অভিযুক্ত এই ব্যবসায়ী যুক্তরাজ্যেও প্রবেশ নিষদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে দেশের ক্ষমতা দখলে নেয় সামরিক জান্তা।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা