গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আফ্রিকায় ঝড়ে ৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় অ্যানার আঘাতে ৭০ জন মানুষ মারা গেছেন। ওই তিনটি দেশ হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক এবং মালাউই। খবর: আল-জাজিরা।

খবরে বলা হয়, ২৪ জানুয়ারি ওই তিন দেশে মৌসুমী ঝড় আঘাত হানে। এতে মাদাগাস্কারে ৪১ জন, মালাবিতে ১১ ও মোজাম্বিকে ১৮ জন জন মৃত্যুবরণ করেন।

এদিকে ঝড়ের পর উদ্ধারকর্মী ও কর্তৃপক্ষ এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বোঝার চেষ্টা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে ওই তিন দেশে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির কারণে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে তার নিচে বাসিন্দারা আটকে যায়।

খবরে আরও বলা হয়, ঝড় থেকে রক্ষায় মাদাগাস্কারে ১ লাখ ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। রাজধানী আনতানানারিভোর বিভিন্ন স্কুল এবং জিমনেশিয়ামগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে ৭১’এর গণহত্যার বিচার চাইলো ভারত

মোজাম্বিকের আবহাওয়া বিভাগ জানায়, আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে। মার্চ মাস পর্যন্ত আরও মোট ছয়টি বড় ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

বাবার ডায়েরিতে অজানা স্টিফেন হকিং

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ছাত্রজীবন নিয়ে ভীষণ দুশ্চ...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা