আন্তর্জাতিক

মধ্যসাগরে ১৮ অভিবাসীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর সময় বুধবার (২৬ জানুয়ারি) তিন শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করে স্পেন কর্তৃপক্ষ। তবে পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশী। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াকিং বডার্স মাইগ্রেশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিজিটিএন।

জানা গেছে, উদ্ধার করা ৩১৯ জনকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে গিয়েছে ওয়াকিং বডার্স মাইগ্রেশন।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৬টি ডিঙ্গি নৌকা থেকে ৩১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেই কাঠের নৌকার ভাঙা অংশে ঝুলে ছিলেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, দুই শিশুসহ মোট ১০ জনকে হাসপাতালে দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা।

আরও পড়েন: কবিতার শক্তি অনেক: প্রধানমন্ত্রী

অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ওয়াকিং বর্ডারসের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো বলেন, আফ্রিকা থেকে স্পেনের ল্যানজারোট দ্বীপে পারাপারের চেষ্টার সময় অন্তত ১৮ জন মারা গেছেন। তবে প্রাণহানির এই সংখ্যা বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা