আন্তর্জাতিক

ইসরায়েল মানবতার শত্রু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না। ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বরতা ফিলিস্তিনি জাতি এবং এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে অমোচনীয় সত্য।

তিনি বলেন, ইসরায়েল এ অঞ্চলের জনগণের বিরুদ্ধে যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করার সুযোগ নেই। ইসরায়েলকে মানবতার শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল বুধবার সন্ধ্যায় ইরান সফররত আরমেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানভের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ষড়যন্ত্রে ১৯৪৮ সালে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা ফিলিস্তিনসহ আশপাশের বহু বিস্তীর্ণ ভূমি দখল করেছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয়।

আরও পড়ুন: রাশিয়ার সীমান্তে সেনা মোতায়েন করেছে ন্যাটো

মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে বলেও সুস্পষ্ট বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো পুরো মধ্যপ্রাচ্যে অঞ্চলে ব্যাপক বর্বরতা ও অবরোধযজ্ঞ চালিয়েছে এবং যেখানেই এই গোষ্ঠীগুলোর উপস্থিতি ঘটেছে সেখানেই তারা এই কাজ করেছে। ইরান তার দেশের প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের অভিজ্ঞতাকে আজারবাইজানের সঙ্গে শেয়ার করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট রায়িসি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা