আন্তর্জাতিক

রাশিয়ার সীমান্তে সেনা মোতায়েন করেছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে ন্যাটো। রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের প্রান্তে সাড়ে আট হাজার মার্কিন সেনা পাঠিয়েছে আমেরিকাও।

আমেরিকা জানিয়েছে, যেভাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ সেনা মোতায়েন করেছে এবং প্রতিদিন উত্তেজনা বাড়াচ্ছে তা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ন্যাটোও পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে।
সোমবার ন্যাটো জানিয়েছে, পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে। ইউক্রেনের সীমান্তের দিকে যা কড়া নজর রাখবে।

আমেরিকা এবং ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাশিয়া।

আরও পড়ুন: লকডাউনে জন্মদিনের পার্টিও করেছিলেন বরিস

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স অ্যাটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে। অর্থাৎ, ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়ার অবশ্য দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে। যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো এবং আমেরিকা আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না।

সোমবার ব্রাসেলসে ন্যাটোর ২৭টি দেশ বৈঠকে বসেছিল। রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে কীভাবে ইউক্রেনকে সহায়তা করা হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক হয়েছে। সাইবার যুদ্ধেও ইউক্রেনকে অন্য দেশগুলি সাহায্য করবে বলে সেখানে জানানো হয়েছে।

এ দিনের বৈঠকে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলফ শোলৎসের। সকলেই রাশিয়াকে দ্রুত সেনা সরানোর কথা বলেছেন। রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে তার ফল ভালো হবে না বলে এদিন ফের কার্যত হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা