আন্তর্জাতিক

হাইতিতে ভূমিকম্পে নিহত ২, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সোমবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর এএফপির।

ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমের উপকূলীয় ছোট শহর ইন আনছে আ ভিউতে ভূমিকম্পের সময় একটি দেওয়াল ধসে এক নারী নিহত হয়েছেন।

ওই এলাকা থেকে আরও ২০ কিলোমিটার দক্ষিণের ইন ফন্ডস দেস নেগরেস শহরে ভূমিধসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: দিনে ৮ ঘণ্টার বেশি চলবে না ট্রেন

স্থানীয় নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিপস জেলায়। সেখানে প্রায় ২শ বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ৬শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতদের বয়স সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল জানিয়েছে, প্রায় ৫০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। এক ঘণ্টারও কম সময়ে প্রায় ডজনখানেক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। একটি পরাঘাতের মাত্রা ৫ দশমিক ১ বলে জানানো হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

নদীদূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকাসহ দেশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা