সেনাদের উচ্চ সতর্কাবস্থায় রেখেছে যুক্তরাষ্ট্র (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে উচ্চ সতর্কাবস্থায় মার্কিন সেনারা  

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সেখানে মোতায়েনের জন্য সাড়ে আট হাজার সেনাকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে। খবর- বিবিসি।

এদিকে ইউক্রেন সীমান্তের কাছাকাছি ১ লাখ সেনা ও অস্ত্রসরঞ্জাম নিয়ে গেছে রাশিয়া। তবে দেশটি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর একটি অভিন্ন কৌশল ঠিক করতে চলেছে।

পেন্টাগন জানিয়েছে, সেনা মোতায়েনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

প্রেস সেক্রেটারি জন কারবি জানান, ন্যাটো সামরিক জোট একটি দ্রুত-প্রতিক্রিয়া বাহিনী সক্রিয় করার সিদ্ধান্ত নিলেই নতুন সিদ্ধান্ত হবে। সেনা মোতায়েনের বিষয়টি নির্ভর করছে রুশ সেনা তৎপরতা ঘিরে। তবে ইউক্রেনে এখনই সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

ডেনমার্ক, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ কিছুসংখ্যক ন্যাটো সদস্য এরই মধ্যে ওই অঞ্চলে প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র তার ইউক্রেন দূতাবাসকর্মীদের স্বজনদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় কারাগারে সংঘর্ষে নিহত ১২০

এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইউক্রেন থেকে যুক্তরাজ্য দূতাবাসের কিছু কর্মীকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। তবে এখন যুদ্ধ অনিবার্য নয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা