আন্তর্জাতিক

সিরিয়ায় কারাগারে সংঘর্ষে নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় গোরান কারাগারে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে হামলা ও সংঘর্ষে ১২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

জানা গেছে, যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের এ সংঘর্ষ হয়। এতে সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।

বলা হচ্ছে, গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে অন্তত ৭৭ জন আইএস সদস্য, ৩৯ জন কুর্দি বাহিনীর সদস্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কারারক্ষীও নিহত হয়েছেন। ওই হামলা সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন বলেও জানা গেছে।

গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে। তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

শাকিবের অনুরোধে ববিতার জবাব

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে ভার...

বিফ নুডলস বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

নুডলস ছোট-বড় সবারই পছন্দের একটি খাবার। সাধারণত ডিম বা সবজি দিয়ে নুডলস রান্ন...

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্...

২৮ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৪৫৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা