আন্তর্জাতিক

মার্চেই মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ২১ মার্চ থেকে সবার জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। সব বয়সের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট বিবিসি পশতুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যেতে দেয়, তাহলে আফগান স্কুলশিক্ষকদের বেতনের অর্থ দিতে রাজি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়।

তবে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাইরের চাপে পড়ে নয়, মেয়েদের স্কুলে ফেরানোর সিদ্ধান্ত তারাই নেবেন। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, আফগানিস্তানের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ এবং আগামী বসন্তের মধ্যে সেগুলো খুলে দেওয়া হবে।

আরও পড়ুন: সৌদিতে ঘণ্টায় ভাঙে ৭ সংসার

মন্ত্রণালয়ের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান আজিজ আহমেদ রেয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শিক্ষকদের বেতন দিক বা না দিক, আগামী বসন্তে সরকার স্কুল খুলে দেবে। আর এর সঙ্গে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির কোনো সম্পর্ক নেই।

আফগান উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তাক্কিও জানিয়েছেন, তারা খুব শিগগির সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করছেন।

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। এ নিয়ে দেশটির ভেতরে-বাইরে সবখানে তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। অবশ্য সশস্ত্র গোষ্ঠীটি বরাবরই ইসলামী নিয়মকানুন মেনে নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা