সৌদি আরব বিরল তুষারপাত
আন্তর্জাতিক

সৌদি আরবে বিরল তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বিরল তুষারপাত। মরুভূমিগুলো বরফে ঢেকে গেছে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার পরে তুষার এবং বরফ টিলাগুলোকে ঢেকে দিয়েছে। সৌদির এই নতুন রূপ স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এমনকি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব ছবি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তাবুকের উত্তর-পশ্চিমাঞ্চলের জাবাল আল-লজ পাহাড় তুষারে ঢেকে যায়। যেখানে এই অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সৌদি আরবের স্থানীয়রা ভিড় করেন। প্রতিবছর দেশটির অধিবাসীরা তুষারপাতের সময়ে পাহাড়ে ভ্রমণে যান। এবং ঠাণ্ডা আবহাওয়া উপভোগ করার জন্য সেখানে তাঁবু টানিয়ে থাকেন।

আরও পড়ুন: ইমরানের সিদ্ধান্তে নওয়াজকে বিদেশ পাঠানো হয়

চলতি মাসের শুরুর দিকে, মদিনার দক্ষিণ-পশ্চিমে বদর গভর্নরেটের ছবি ধারণ করেছিলেন সৌদি ফটোগ্রাফার ওসামা আল-হারবি। স্থানীয়রা এই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে জড়ো হয় মরুভূমিতে। আল-হারবি বার্তা সংস্থা সিএনএনকে বলেন, বদর মরুভূমিতে এত তীব্র শীত একটি বিরল ঘটনা। এই ঘটনাকে ‘ঐতিহাসিক শিলাবৃষ্টি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি অনুসারে, মদিনা অঞ্চলে সম্প্রতি বাতাস, ঘন তুষারপাত এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি। চলতি সপ্তাহেও সৌদির উত্তর-পশ্চিম অঞ্চলে আবারও ভারী তুষারপাত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা