আন্তর্জাতিক

শ্রমিক নিয়োগে কোটা বাতিল করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি কর্মী নিয়োগে এখন থেকে স্পেশাল কোটা ব্যবস্থা থাকবে না বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন বিদেশি কর্মী নিয়োগে কোটা বাতিলের এ তথ্য জানিয়েছেন।

শনিবার মালয়েশিয়ার দ্য স্টার, নিউ স্ট্রেইট টাইমস, মালয়মেইল ডটকম ও দ্যা মালয়েশিয়ান ইনসাইটের খবরে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক বলেন, নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদন এখন থেকে মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে। সেখানে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, লোকজন যাই বলুক না কেন; কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাকে আইন অনুযায়ী কমিটির অনুমোদন নিয়ে নিয়োগ দিতে হবে। উদাহরণ হিসেবে দেশটির বৃক্ষরোপণ খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়োগকর্তাকে বিদেশি কর্মী কোটা এবং কতজন এ খাতের কাজের জন্য প্রয়োজন তা জানতে হবে। ধরা যাক, কোনো বাগানে কাজের জন্য এক হাজার কর্মীর প্রয়োজন, কিন্তু সেখানে পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে নিয়োগকর্তা মাত্র ৪০০ জন শ্রমিক নিয়োগ দিতে পারবেন।

তিনি আরও বলেন, ‘সরকারে নিয়ম মেনে নিয়োগ কর্তাকে আইনানুগভাবে সব পথ অবলম্বন করতে হবে। নিয়োগ করতে চাইলে নিয়োগ কমিটি ও মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’

কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারে দেওয়া নিয়ম-কানুন মানতে হবে। এসব নিয়ম প্রতিপালনে ব্যত্যয় হলে কর্মী নিয়োগের অনুমোদন কেউ পাবে না বলে জানান তিনি। বলেন, কারও ১০০ জন কর্মী প্রয়োজন হলে যদি কর্মীদের বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তবে তাকে কর্মী নিয়োগের অনুমোতি দেওয়া হবে না।

অতিরিক্ত কর্মী নিয়োগেও কঠিন বিধিনিষেধের কথা জানান দাতুক সেরি হামজাহ। তিনি বলেন, কোনো নিয়োগকর্তা অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে চাইলে মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে।

হামজাহ বলেন, কর্মীদের কল্যাণের কথা ভেবেই কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বিদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আগে কর্মী নিয়োগে আবেদন করতে হতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে

নারীদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূ...

দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষস্থ...

রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা