আন্তর্জাতিক

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল জেসন রিভেরা (২৭) নামের এক পুলিশ কর্মকর্তার। গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন উলবার্ট মোরা (২৭) নামের আরেক পুলিশ কর্মকর্তা।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ফোনের সাড়া দিয়ে তৃতীয় একজন সহকর্মীকে নিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তা ১৩৫তম স্ট্রিটে যান। ফোনে ছেলের কারণে সাহায্য চেয়েছিলেন এক নারী। ছেলের নাম লাশাউন জে. ম্যাকনেইল।

কর্তৃপক্ষ জানায়, ‌কর্মকর্তারা ওই নারী ও তার অপর এক ছেলের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তখন কোনো অস্ত্রের কথা জানানো হয়নি। দুই কর্মকর্তা ৩০ ফুট প্রশস্ত হলওয়ে ধরে এগিয়ে যান। ম্যাকনেইল একটি বেডরুমের দরজা খুলে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। গুলি কর্মকর্তাদের শরীরে লাগে।

এরপর ম্যাকনেইল পালানোর চেষ্টা করেন। তখন তৃতীয় কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে তাকে ম্যাকনেইল গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা