এরিক অ্যাডামস
আন্তর্জাতিক

নিউইয়র্কের মেয়র হলেন কৃষ্ণাঙ্গ এরিক

আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী এরিক অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটি পরিচালনার জন্য দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

ভোট গণনা চলাকালে এক বক্তব্যে অ্যাডামস বলেন, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রতিদিন নিউইয়র্কবাসীরা বুঝতে পারবেন যে এখানে তাদের অধিকার রয়েছে।

১৯৬০ সালে কুইন্সে জন্মগ্রহণ করেন অ্যাডামস। তার মা একজন পরিচ্ছন্নকর্মী এবং বাবা একজন কসাই হিসেবে কাজ করতেন। ২০০৬ সালে তিনি পুলিশের চাকরি থেকে অবসর নেন। এরপর সিনেটর নির্বাচিত হন তিনি। ২০১৩ সাল সিনেটরের দায়িত্ব পালন করেন।

নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড ডিনকিনস। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩০ বছর পর আবারও কৃষ্ণাঙ্গ মেয়র পেলো নিউইয়র্কবাসী।

অ্যাডামস একজন কিশোর হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে মারধরের বর্ণনা দিয়েছিলেন। সে সময় তাকে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছিল। পরে যখন তিনি পুলিশে যোগ দেন, তখন তিনি বিভাগের একজন সোচ্চার সমালোচক ছিলেন, কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে কথা বলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন।

গত বছর কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রের পুলিশের অপরাধবিষয়ক ইস্যুগুলো জনসম্মুখে চলে আসে। আইন প্রয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। কখন এবং কোথায় পুলিশ কর্মকর্তাদের প্রয়োজন বা কখনও কখনও তাদের আদৌ প্রয়োজন কিনা সে প্রশ্নগুলোকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। এবার সাবেক পুলিশ ক্যাপ্টেন মেয়র নির্বাচিত হওয়ায় বাহিনীটির ভাবমূর্তি আবারও ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা