অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির কারণে ৬০০ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্থানীয় সময় সোমবার (১ নভেম্বর) নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

করোনা সংক্রমণ মোকাবেলায় ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়ার সরকার। অবশেষে তা তুলে নেওয়ায় উচ্ছ্বসিত দেশটির নাগরিকরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ফেসবুক পোস্টে বলেন, এটি একটি বড় দিন অস্ট্রেলিয়ার জন্য। তিনি গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন যে, নভেম্বরের দিকে পরিবর্তন আসতে পারে সীমান্ত খোলার বিষয়টি নিয়ে, যারা দেশের বাইরে যেতে চান বা বাইরে থেকে আসতে চান তাদের জন্য।

এএফপি ও এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার এয়ারলাইনস কর্তৃপক্ষ কানতাস আঠারো মাস পর কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান এলান জয়েস বলেন, এটি খুবই চমৎকার যে, দীর্ঘদিন পর পরিবারের ভালবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করতে পারছেন অস্ট্রেলিয়ানরা।

অশ্রুসিক্ত চোখ ক্যামেরাবন্দি হলো সিডনির বিমানবন্দরে। বহুদিন পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় চোখের জল আটকে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান প্রবাসীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা