ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

নাচ করায় বিয়ের আসরেই বর-কনের মারামারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে এক বিয়ের মণ্ডপে নাচ করার কারণে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বর-কনে উভয়েই একে অপরের গায়ে হাত তোলেন। এরপর বিয়ে করতে আসা ওই পাত্রকে বাদ দিয়েই পাত্রী বিয়ে করেন তারই পারিবারিক সূত্রের এক ভাইকে। এইটিনের প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তামিলনাড়ু কুড্ডালোরের পানরুতি এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মেয়ের বিয়ের দিন ঠিক হয় গত ২০ জানুয়ারি। এদিন এক হলে বিয়ের আসরে পাত্রী তার পরিবারের লোকজনের সঙ্গে নাচতে নাচতে অনুষ্ঠানস্থলে হাজির হন। বিষয়টি তার হবু স্বামীর ভালো লাগেনি। পাত্রীর এমন আচরণে পাত্র ক্ষুব্ধ হয়ে কারণ জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আচমকা পাত্রীকে চড় দেন পাত্র। পাত্রীও চুপ করে থাকেননি। পাল্টা চড় মারেন পাত্রকে।

আরও পড়ুন: বাংলাদেশকে ডি ক্যাপ্রিওর অভিনন্দন

এমন পরিস্থিতিতে পাত্রীর বাবা ঘটনাস্থলেই সিদ্ধান্ত নেন- যে ছেলে তারই সামনে তার মেয়েকে চড় মারার সাহস করে তার সঙ্গে বিয়ে নয়। তিনি পাত্রপক্ষকে ডেকে তাদের চলে যেতে বলেন। জানিয়ে দেন, এমন ছেলেকে তিনি জামাই করতে পারবেন না। এবং সেখানেই তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে পাত্রও ঠিক করে ফেলেন। নতুন পাত্র পারিবারিক সূত্রে পাত্রীর ভাই। পাত্রীও এতে সম্মতি দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা