সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে গ্রেফতার ৬ বাংলাদেশি 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ একটি অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপর সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় ৬ জন বাংলাদেশি রয়েছেন।

এ সময় পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, ঐ বাংলাদেশিদেরকে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে আনা হয়।

গ্রেফতার হওয়া ৬ বাংলাদেশির নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তারা সকলেই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন নারী প্রধানমন্ত্রী

পুলিশ জানায়, ঐ ৬ বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। তবে সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। তারপর তারা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। এরই পথে পুলিশ তাদের গ্রেফতার করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

 মোংলা নদীতে দুই ফেরী উদ্বোধন: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

মোংলা নদীতে ফেরি সংকট এবং এর ফলে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। সাধা...

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১ 

সুন্দরবনের গহীনে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গা...

মোংলা বন্দরে এল ভারত থেকে চালের শেষ চালান

মোংলা বন্দরে ভারত থেকে এল চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান। শুক্রবার (২৬ জুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা