সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ ১ জন কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি নিহত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি নিহত হয়েছে।

আরও পড়ুন: সাবেক শিল্পমন্ত্রী নূরুল গ্রেফতার

তার আগেই ইসরায়েলি সামরিক বাহিনী বলেন, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে ১ বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে ৩ জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিলো।

লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১,৮৩৫ জন আহত হয়েছে।

এরপর আরও হামলার শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়ছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন নারী প্রধানমন্ত্রী

বিগত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কারণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

কিন্তু ঐ ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন: নৌকায় মিলল ৩০ জনের পচা-গলা মরদেহ

এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যদিও এর বেশির ভাগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। তারা জানায়, মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ৩০০ রকেট ছুড়েছে লেবানিজ গোষ্ঠীটি। এতে মাত্র ৬ জন আহত হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা