সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫৫৮

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫০ শিশু, ৯৪ নারী ও ৪ উদ্ধারকর্মী আছেন।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

পাঁচ শতাধিক মানুষ নিহত ও প্রায় দুই হাজার আহত হওয়া ছাড়াও বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ১৬ হাজার ৫০০ সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা।

লেবাননের মন্ত্রী জানিয়েছেন, বাস্তুচ্যুত এসব মানুষকে ১৫০টি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়োয়াভ গ্যালান্ট জানিয়েছেন, সোমবার লেবাননের ১ হাজার ৬০০ বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যেগুলোতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছিল বলে দাবি করেছেন তিনি।

এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেও একাধিক হামলা চালিয়েছে তারা। এতে অনেক মানুষ ভয়ে বৈরুত ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সূত্র: সিএনএন

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে চোটে কাবু মামদানি

ফুটবল মাঠে নেমে গোলও করলেন, দলকে জিততেও সাহায্য করলেন। কিন্তু ম্যাচের আনন্দ ব...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা