সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এদিকে ইরানপন্থী ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অপরদিকে ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এ হামলা চালানোর দাবি করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

গত বছরের (৭ অক্টোবর) গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী এ শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

এরপর সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স।

আরও পড়ুন: লেবাননে বিমান হামলা, নিহত ১০০

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ইরাক থেকে মনুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর সিরিয়ার আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার সময় ইসরায়েলি বাহিনী ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জর্ডান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ হামলার বিষয়ে আরও কোনও বিস্তারিত তথ্য দেননি তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা