সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন : ইরানে বিস্ফোরণনে নিহত ৩০

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আলাবামার বার্মিংহামে বন্দুকধারীর গণগুলিতে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : আর্জেন্টিনায় ভূমিকম্পের আঘাত

বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন, স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ‘একাধিক বন্দুকধারী একদল লোকের উপর গুলিবর্ষণ করে।’

পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় বলেও জানান তিনি।

আরও পড়ুন : গাজায় নিহত শতাধিক

ফিটজেরাল্ড আরও জানান, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিদের কাছে হেঁটে গিয়েছিল নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল তা গোয়েন্দারা তদন্ত করছে। কোনও সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট এলাকায় বহু মানুষ রাত্রিকালীন সময় কাটিয়ে থাকেন।

আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড বলেন, “আমাদের এই এলাকা থেকে কয়েক ডজন মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছেন। আমাকে বলা হয়েছে, বন্দুকের গুলিতে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা