সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া আজ সকালে শুরু হয়েছে। এই বারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ৭টা থেকে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: ৭০ হাজারের বেশি সেনা হারিয়েছে রাশিয়া

এর আগে, ২০২২ সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিলো গণঅভ্যুত্থান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে।

সেই মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। এর ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা।

জানা যায়, এই বারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী আছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা-বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। এরপর রোববার (২২ সেপ্টেম্বর) ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ২৮

এ নির্বাচনের অন্যতম প্রার্থী হলেন বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তার আগে একাধিকবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এই সংকটের সময় আইএমএফ-এর থেকে অর্থসাহায্যও নিয়ে এসেছেন তিনি।

তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মূলত ২ জন। এর মধ্যে ১ জন হলেন অনুরা কুমারা দিশানায়েকে। তিনি বামপন্থি দল জনতা বিমুক্তি পেরামুনার নেতা। ২০২২ সালের গণঅভ্যত্থানে তাদের অবদান ছিলো। অপর চ্যালেঞ্জার হলেন সজিথ প্রেমদাসা। সাবেক প্রেসিডেন্টের ছেলে বর্তমানে প্রধান বিরোধী দলের নেতা। ২০১৯ সালেও তিনি লড়েছিলেন ভোটে। তবে গোতাবায়ার কাছে হারতে হয়েছিল

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা