সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

৭০ হাজারের বেশি সেনা হারিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি সেনা হারিয়েছে রুশ বাহিনী।

আরও পড়ুন: মণিপুরে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার

রুশ সংবাদমাধ্যমগুলোতে নিয়মিত যুদ্ধের হালনাগাদ তথ্য এবং নিহত-আহত সেনাদের সংখ্যা, নাম ও পরিচয় প্রকাশ করা হয়। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর সংঙ্গে সংশ্লিষ্ট দপ্তরও হতাহতের সংখ্যা প্রকাশ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের হিসেব অনুযায়ী, যুদ্ধে নিহত রুশ সেনাদের সংখ্যা ৭০ হাজার ১১২ জন। অর্থাৎ, এই সেনাদের নাম, পরিচয় এবং মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি; তবে এটাও ঠিক যে নিহতের প্রকৃত সংখ্যা আমাদের হিসেবের চেয়ে অনেক বেশি। কারণ অনেক নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে তথ্য জানাতে অপারগতা জানিয়েছেন। এছাড়া পূর্ব ইউক্রেনের দনেৎস্ক এবং লুহানস্কে রুশ বাহিনীর পক্ষে যারা লড়াই করছে, তাদের হতাহতের তথ্যও আমরা পাইনি।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ২৮৫

বিবিসি ও মিডিয়াজোনা যে ৭০ হাজার ১১২ জন নিহত ‍রুশ সেনার নাম-পরিচয় সংগ্রহ করতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে ১৩ হাজার ৭৮১ জন স্বেচ্ছাসেবী যোদ্ধা। একসময় তারা বেসামরিক ছিলেন, তারপর রাষ্ট্রের আহ্বানে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। শতকরা হিসেবে, গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত নিহত রুশ সেনাদের মধ্যে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হার ১৩ শতাংশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা