সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজনীতিতে হস্তক্ষেপ করবেনা সেনাবাহিনী

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, গত রোববার (৪ আগস্ট) নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নূরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের এই বিষয়টি জানান।

তিনি লিখেন, আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব-আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, তিনি কোনো সময় পালাবেনও না।

আরও পড়ুন: শ্রমিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত

পোস্টে আরও লিখেন, আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা