আন্তর্জাতিক

৫-১১ বয়সী শিশুদের দেয়া হবে ফাইজারের টিকা

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (২২ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্যানেল ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকার স্বল্প পরিমাণের একটি ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়ার সুপারিশ করেছে।

এই সুপারিশের আগে এ সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাকরণ সম্পর্কিত স্ট্র্যাটেজিক এডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট বা কৌশলগত উপদেষ্টা দলের বিশেষজ্ঞদের বৈঠকে পরে এই কোম্পানির টিকা মূল্যায়ন করে। ডব্লিউএইচও এর আগে ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার সুপারিশ করেছিল। শুক্রবার একটি ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় এসএজিইয়ের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওটো সাংবাদিকদের বলেন, কমিটির মতে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে কম অগ্রাধিকার দেয়া উচিত। তবে কেবল ওই সব শিশু যাদের আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই টিকা দিতে হবে।

কম বয়সী জনগোষ্ঠীর জন্য প্রস্তাবিত ডোজ হচ্ছে ৩০ মাইক্রোগ্রামের পরিবর্তে ১০ মাইক্রোগ্রাম।

ক্রাভিওটো বলেন, প্যানেল আরও সুপারিশ করছে যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার ৪ থেকে ৬ মাস পরে বুস্টার ডোজ নেয়া উচিত।

তিনি বলেন, স্বাস্থ্য এবং অন্য ফ্রন্টলাইনে কর্মরত কর্মীদের সাথেই বয়স্কদেরও বুস্টারের জন্য অগ্রাধিকার দেয়া উচিত।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা