ছবি- আল-জাজিরার থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে ১১ ঘুমন্ত সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সেনাবাহিনীর দিয়ালা প্রদেশের একটি ব্যারাকে আইএস’র সন্দেহভাজন বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স’র এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) আল-আজিম জেলায় এই ঘটনায় ঘটে।

সূত্র জানায়, রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে। ঘুমন্ত সেনাদের গুলি করে তারা পালিয়ে যায়।

সূত্র জানায়, হামলার শিকার অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এছাড়া আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো হামলাগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ শুক্রবারের এই হত্যাকাণ্ড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা