আন্তর্জাতিক

সিরিয়ার কারাগারে হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার একটি কারাগারে ইসলামিক স্টেটের সদস্যরা (আইএস) হামলা চালিয়েছে। এ হামলায় কুর্দি বাহিনীর ১৮ জন নিহত হয়েছেন।

সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা `দ্যা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস'কে উদ্ধৃত করে এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ঘাওয়ারান কারাগারে ইসলামি স্টেটের সদস্যরা হামলা চালায়। এই কারাগারে হাজার হাজার আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। হামলায় ১৮ কুর্দি যোদ্ধা নিহতের পাশাপাশি ১৬ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে।

ব্রিটিশভিত্তিক যুদ্ধ মনিটরি সংস্থা এই হামলাকে ২০১৯ সালের পর সব থেকে বড় হামলা বলে উল্লেখ করেছে। ২০১৯ সালে আইএস ঘোষিত তথাকথিত ‘ইসলামিক খেলাফত’কে পরাজিত ঘোষণা করা হয়।

ঘাওয়ারান কারাগারটি উত্তরপূর্ব সিরিয়ার হাসাকেহ শহরে অবস্থিত। এই কারাগারে সন্দেহভাজন ৩৫০০ আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। বন্দিদের মধ্যে অনেক আইএস নেতাও রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা