আন্তর্জাতিক

দুই ভারতীয় দূতাবাসকর্মীকে মুক্তি দিল পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

দিনভর আলোচনার পর ভারতীয় দূতাবাসের দুই কর্মী মুক্তি পেলেন পাকিস্তানে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের। ওই দুই কর্মীর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কি কারণে তাদের আটক করা হয়েছিল তা নিয়ে এখনও জানা যায়নি।

দিল্লির সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানায় ওই দুই ভারতীয়কে রাখা হয়েছিল। সেখান থেকে হাইকমিশনের দূরত্ব ২ কিলোমিটার। দিনভর তা নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েনের পর, সেখানকার হাইকমিশনের দুই কর্মকর্তা তাদের ছাড়াতে পৌঁছান। কাগজপত্রের কাজ মিটলে সেখানেই তাদের হাতে আটক দু’জনকে তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সোমবার (১৫ জুন) সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত সিআইএসএফ-এর দুই কর্মী অফিস গাড়ি নিয়ে বের হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা গন্তব্যে পৌঁছননি। সকাল ৮টার পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সেই খবর দিল্লিতে পৌঁছনোমাত্র ভারতের তরফে তৎপরতা শুরু হয়।

বিষয়টি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় । কিন্তু বেলা বাড়লে জানা যায়, নিখোঁজ হওয়া ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হেফাজতে রয়েছেন। যদিও পাক সংবাদমাধ্যমগুলি জানায়, গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই দু’জন। তাদের গ্রেফতার করা হয়েছে।

তার আগেই যদিও নয়াদিল্লিতে পাক দূতাবাসের ভারপ্রাপ্ত কূটনীতিককে ডেকে পাঠায় মন্ত্রণালয় । তার মাধ্যমে ইসলামাবাদে বার্তা পাঠানো হয়, ওই দুই কর্মীকে দ্রুত নিরাপদে দূতাবাসে ফেরাতে হবে, তার কিছুক্ষণ পরই ইসলামাবাদে ওই দুই ভারতীয়কে ছেড়ে দেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা