আন্তর্জাতিক

বিশ্ব শান্তি সূচকে এগিয়ে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক শান্তি সূচকে ‌‌গত বছরের তুলনায় চলতি ব‌‌ছরে ‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।

গত বছর বিশ্ব শান্তির এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০১ তম থাকলেও এবার অবস্থান ৯৭ এ উঠে এসেছে। সে তুলনায় ভারত ১৩৯তম ও পাকিস্তান ১৫২তম অবস্থানে রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক-২০২০ তৈরি করেছে।

সূচকে বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

এবার বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে বাংলাদেশের। সামগ্রিকভাবে ২ দশমিক ৩ শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এ বছর ২ দশমিক ১২১। তিনটি মাপকাঠির সব কয়েকটিতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে জানিয়ে জিপিআই বলছে, সবচেয়ে বড় উন্নতি ঘটেছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। বিরোধী দল বিএনপির প্রতিবাদ-বিক্ষোভের সংখ্যা কমে আসায় নিরাপত্তা ও সুরক্ষায় উন্নতি দেখেছে বাংলাদেশ।

তবে উন্নত কর্ম পরিবেশের দাবিতে তৈরি পোশাক শিল্প খাতে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত থাকলেও তা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ সংঘাত, খুন ও সন্ত্রাসবাদের প্রভাব কমায় সেসব বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রেখেছে।

২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। এরপরই রয়েছে, নিউজিল্যান্ড (দ্বিতীয়), পর্তুগাল (তৃতীয়), অস্ট্রিয়া (চতুর্থ) ও ডেনমার্ক (পঞ্চম)। বৈশ্বিক শান্তি সূচকের ১৪তম এ সংস্করণে বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে ১৩৯তম অবস্থানে, পাকিস্তান ১৫২তম এবং গত বছরের ন্যায় এবারও একেবারে তলানিতে আফগানিস্তান (১৬৩তম)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা