আন্তর্জাতিক

ব্যর্থতার দায়ে চিলির স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ চিলির করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করা হয়েছে।

তার পরিবর্তে পেশায় চিকিৎসক অস্কার এনরিক প্যারিসকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, কঠিন এবং মহৎ দায়িত্ব পালনের কোনো চেষ্টাই করেননি তিনি।

চিলিতে এমন সময় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হলো যখন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।

চিলিতে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানালিচ। তার মন্ত্রণালয়েই বেশ কয়েকজন কর্মকর্তা এই প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এছাড়া মানালিচের বিরুদ্ধে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশে অনীহা এবং আরো আগে লকডাউনের মত কড়াকড়ি আরোপ না করায় লাগাতার অভিযোগ উঠছিল।

সর্বোচ্চ করোনায় আক্রান্ত লাতিন দেশগুলোর মধ্যে চিলি অন্যতম। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৫৫ জন। মারা গেছেন ৩ হাজার ১০১ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা