আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শক্তিশালী একটি ভূমিকম্প শনিবার (১৩ জুন) গভীর রাতে আঘাত হেনেছে জাপানে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৩। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানি আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম কিওডো নিউজ।

বিশ্বের অন্যান্য দেশের মতো করানো সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। তার মধ্যেই আবারও দেশটিতে ভূমিকম্প আঘাত হানলো।

জাপানের ভূমিকম্প দপ্তর জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫১ মিনিটের দিকে জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমামি-ওশিমা দ্বীপপুঞ্জের কাগোশিমা এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬০ কিলোমিটার গভীরে। জাপানের ওকিনাওয়া এবং দেশের দক্ষিণতম প্রধান দ্বীপ কিউশুতেও ভূমিকম্পটি অনুভূত হয়।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৯ এপ্রিল আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 'রিং অফ ফায়ার'র সোজা বাংলা 'আগুনের গোলা'। এটি এমন একটি কাল্পনিক বেল্ট, যা ঘোড়ার খুড়ের মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ।

ভূ-তাত্ত্বিকরা জানান, রিং অফ ফায়ারের কারণেই বিশ্বে ৯০ শতাংশ ভূমিকম্প হয়ে থাকে। কেননা ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই রিং অফ ফায়ার অঞ্চলে ৪৫২টি আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠে অবস্থিত মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ। এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রিং অফ ফায়ার-এর অন্তর্ভুক্ত। তাই এসব অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা