আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনা ভাইরাসে নাজেহাল সমগ্র বিশ্ব। তবে ধীরে ধীরে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

রোববার (১৪ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ লাখ ৩৫ হাজার ৮৪১ জন। এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

এছাড়াও অজানা এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ২০৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৬১ হাজার ৭৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনা। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ১০৬ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৯৬ জন, মৃত্যু হয়েছে ৪২ হাজার ৭৯১ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ১২৯ জন, মৃত্যু হয়েছে ৬৮২৯ জনের।

আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৬২৬ জন এবং মৃত্যু হয়েছে ৯১৯৯ জনের।

আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৭৫ এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৬২ জনের।

মহামারী করোনায় কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। তবে এরই মধ্যে কোনো কোনো দেশে করোনার প্রভাব কমে যাওয়া লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা