আন্তর্জাতিক

ফ্লয়েড আন্দোলন: লন্ডনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিরুদ্ধে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইট-পাটকেল ছুঁড়েছে। বিক্ষোভকারীরা বলছে, বর্ণবাদ-বিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে রাজধানীর ভাস্কর্যগুলোকে রক্ষার জনেই তারা মাঠে নেমেছে।

উগ্র ডানপন্থীসহ বেশ কয়েকটি সংগঠন, তাদের ভাষায়, ব্রিটেনের ইতিহাসকে রক্ষা করার জন্য লন্ডনে সমবেত হওয়ার ডাক দিয়েছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এধরনের সমাবেশের ব্যাপারে শুক্রবার কিছু শর্ত আরোপ করেছিল।

এই বিক্ষোভের সময় শত শত মূলত শ্বেতাঙ্গ পুরুষ লন্ডনে যুদ্ধের স্মৃতিসৌধ সেনোটাফ এবং পার্লামেন্ট ভবনের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যের কাছে জড়ো হয়।

এসময় দাঙ্গা পুলিশের সাথে বশে কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। এসময় এদের ইংল্যান্ড ইংল্যান্ড ধ্বনি দিতে দেখা যায়। এরপর উগ্র ডানপন্থী কয়েকটি বড়ো দল লন্ডনের ট্রাফালগার স্কয়ার এলাকায় অবস্থান নেয়।

তাদের একটি দল হাইড পার্ক এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়ার চেষ্টা করে। এসময় ঐ পার্কে একটি শান্তিপূর্ণ বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছিল।

বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার্স-এর আয়োজকরা মানুষজনকে এসব সমাবেশ এড়িয়ে চলার উপদেশ দিয়েছে।

বিএলএম সম্পর্কিত বিক্ষোভের সময় লন্ডনসহ বেশ কয়েকটি শহরে ঐতিহাসিক ব্যক্তিত্বদের কয়েকটি ভাস্কর্য বিকৃত করা হয়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা