আন্তর্জাতিক

বেইজিং-এ নতুন করে করোনার প্রকোপ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বেইজিং-এর এক পাইকারি বাজার থেকে প্রকোপ শুরু হওয়ার পর চীনের রাজধানীতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ আঘাত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা কর্মকর্তা চু জুনওয়েই নিশ্চিত করছেন যে শিনফাডি পাইকারি বাজার থেকে ৪৫ জনকে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে।

বেইজিং-এর দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐ বাজারের ১০ হাজারেরও বেশি কর্মীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। বেইজিং-এর বাসিন্দাদের জন্য শতকরা ৮০ ভাগ মাংস ও সবজি আসে এই বাজার থেকে। এই ঘটনার পর আশেপাশের ১১টি এলাকা লকডাউন করা হয়েছে।

চীনা কর্মকর্তারা বলছেন, আমদানি করা স্যামন মাছ কাটা হয় এমন এক জায়গায় করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়া প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মিলিটারি পুলিশের শত শত সদস্য মার্চ করে শিনফাডি মার্কেটে যাচ্ছে। সেখানকার কোন কোন এলাকা শুধুমাত্র বাসিন্দাদের ছাড়া অন্য সবার জন্য নিষিদ্ধ করা হয়েছে। ঐ বাজারের আশেপাশে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন।

শহরের বিখ্যাত দুটি স্থান লামা মন্দির এবং ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসও বন্ধ করে দেয়া হয়েছে। চীনা কর্মকর্তারা একে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে তুলনা করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা