আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মকর্তা নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। সর্বশেষ কয়েক ঘণ্টায় তাদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করতে পারেনি। খবর এএনআই’র।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ওই দুই ভারতীয় কর্মকর্তা নিখোঁজ। তাদের বিষয়ে ইতিমধ্যে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিখোঁজ দুই কর্মকর্তা হলেন, ভারতীয় হাই কমিশনের কর্মী সিআইএসএফ চালক এবং তারা নিখোঁজের সময় ডিউটিতে ছিলেন। কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞা এ কে সিং পাকিস্তানকে কটাক্ষ করে গণমাধ্যমকে বলেছেন, এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও ঘটেছে। তিনি পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত দেশ’ বলে মন্তব্য করেন।

এর আগে গত ৩১ মে নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই ভিসা সহকারীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে ভারতীয় পুলিশ। তবে ওই দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত।

সোমবার (১৫ জুন) দুই ভারতীয় কর্মকর্তা নিখোঁজ হওয়ার একদিন আগে পাকিস্তানের আজাদ কাশ্মীর সংলঘ্ন এলাকা গিলগিত-বালতিস্তান থেকে দুই ভারতীয় গুপ্তচরকে গ্রেফতার করে পাকিস্তান। শুক্রবার (১২ জুন) লাইন অব কন্ট্রোল সীমানা অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করায় তাদের গ্রেফতার করা হয়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়, অভিযুক্ত দুজনকে সীমান্তরক্ষীরা গ্রেফতারের পর গিলগিট-বালতিস্তানের পুলিশের হাতে সোপর্দ করেছে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

তাদের গ্রেফতারের বিষটি গিলগিটের পুলিশ কর্মকর্তা রাজা মির্জা হাসান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানে পাঠিয়েছে। তারা সীমানা অতিক্রম করার পরপরই গ্রেফতার হন।

এর আগে গত মাসে কাশ্মীরে এক পাকিস্তানি নাগরিকের পায়রাকে গুপ্তচর পায়রা সন্দেহে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ সেটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয়।

ভারতের কাঠুয়া সীমান্তে চর সন্দেহে আটক পায়রাটিকে পরে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। কুঠুয়ার যে এলাকা থেকে পায়রাটিকে আটক করা হয়েছিল সেখানেই ছেড়ে দেয়া হয়েছে। তবে মুক্তি পাওয়ার পর পায়রাটি তার মালিকের কাছে ফিরেছে কিনা তা জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির খবরে বলা হয়, ২৮ মে পায়রাটিকে মুক্তি দেয়া হয়। জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সীমান্তের যে অংশ থেকে সেই পায়রাকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই এলাকায় ছেড়ে আসা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা