আন্তর্জাতিক

১৭ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ১৭ কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই তহবিলে স্বাস্থ্য ও মানবিক সহায়তা হিসেবে ১ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি থাকছে।

সোমবার (১৫ জুন) মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও আক্রান্তের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের শেষ দিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত ১০০০ চিকিৎসক অংশ নিয়েছেন।

মিলার বলেন, ইউএসএআইডি’র মাধ্যমে নতুন তহবিলের আওতায় ঢাকা শহরের সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও শহরের কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকায় বসবাসকারী দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হবে। এছাড়াও মহামারিতে ক্ষতিগ্রস্ত বাজার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অর্থ ব্যয় হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই তহবিলের আওতায় জনসমাজ পর্যবেক্ষণ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম উন্নত করা এবং এই রোগ বিষয়ে জনসচেতনতা এবং গুজব ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলোর সহায়তা বাড়ানো হবে।

বাংলাদেশের কোভিড হাসপাতালগুলোতে আক্রান্তের ব্যবস্থাপনায় সহায়তা দিতে সম্প্রতি ইউএসএআইডি সেভ দি চিলড্রেনের সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোভিড-১৯ সংক্রান্ত দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনার জন্য ইউএসএআইডি একটি অনলাইন রিপোর্টিং সিস্টেম প্রণয়ন করেছে। দেশের ৬৫৮টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ৬৩৯টি অর্থাৎ শতকরা ৯৭ ভাগ স্বাস্থ্যকেন্দ্রই এখন এই অনলাইন সিস্টেম ব্যবহার করছে বলে জানানো হয়।

করোনা মোকাবিলায় এর আগে বাংলাদেশকে ইউএসএআইডিএর মাধ্যমে ৩৭ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা