আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানল: পুড়ে ছাই সহস্রাধিক বাড়ি     

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত এক হাজার ঘরবাড়ি । দ্রুত ছড়িয়ে পড়া দাবানল থেকে বাঁচাতে জরুরিভিত্তিতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কলোরাডোতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কলোরাডোতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর জ্যারেড পোলিস। স্থানীয় সময় বৃহস্পতিবার লুইসভিল এবং সুপিরিয়র শহরের প্রায় ৩০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুনে ডেনভারের উত্তরের বোল্ডার কাউন্টি পুড়ে গেছে।

কলোরাডোর পূর্ববর্তী দাবানলগুলো গ্রামীণ এলাকায় থাকলেও, এবারের দাবানল রাজ্যের শহরতলির অংশে জ্বলছে। তবে, ওই এলাকার দুটি বড় হাসপাতালের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি এবং সবগুলো স্কুল আগুন থেকে বেঁচেছে।

সরকারি কর্মকর্তাদের শঙ্কা, আগুন আরো বাড়তে থাকার কারণে সেখানে হতাহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। ঘণ্টায় ১০৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস আগুন আরো বাড়িয়ে দিচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা