আশরাফ গানি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাই ছিল বড় ভুল: আশরাফ গানি

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাই তার সবচেয়ে ভুল ছিল। গানি বলেন, তার প্রাসাদের নিরাপত্তা বাহিনী ১৫ আগস্ট জানালো যে তারা প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে অপারগ। তিনি এর কয়েক মিনিটের মধ্যে হঠাৎ ছাড়ার সিদ্ধান্ত নেন।

বিবিসির রেডিও ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আফগান প্রেসিডেন্ট জানান, তিনি বুঝতে পেরেছিলেন তালেবানের দ্রুত ক্ষমতা দখলের জন্য কেন আফগান জনগণ তাকে দোষারোপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করা তার একমাত্র ভুল ছিল।

আশরাফ গানি জানান, ১৫ আগস্ট সকালেও তিনি ভাবেননি যে সেদিন বিকেলেই দেশ ছেড়ে পালাবেন। ভাবেননি সেটাই আফগানিস্তানের মাটিতে তার শেষ দিন। বিমান আকাশে ওড়ার পর তিনি বুঝতে পারেন আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনার হচ্ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, দেশটির বিপদের সময় জনগণকে ফেলে তিনি পালিয়েছেন।

আশরাফ গানি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। তিনি বলেন, ১৫ আগস্ট তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানান, তালেবান কাবুলে না ঢোকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং প্রাসাদের নিরাপত্তা ভেঙে পড়েছে।

তালেবানের দুটি ভিন্ন শাখা দুটি দিক থেকে তখন কাবুলে ঢোকার জন্য এগিয়ে আসছে এবং তাদের সঙ্গে লড়াইয়ে ৫০ লাখ মানুষের শহর কাবুল ধ্বংস হয়ে যাবে। তিনি তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার স্ত্রীকে কাবুল থেকে পালানোর অনুমতি দেন।

আশরাফ গানি বলেন, নিরাপত্তা বাহিনীর প্রধান আমাকে দুই মিনিটের বেশি সময় দেননি। শুধু বিমানটা যখন আকাশে উড়ল, তখন পরিষ্কার হল যে আমরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা