আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কলোরাডো অঞ্চলজুড়ে ঐতিহাসিক খরার পর দাবানল দেখা দিয়েছে। সেখানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। আগুন আরও ছড়ালে হতাহতের ঘটনা ঘটতে পারে। লুইভিলে শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বৃহস্পতিবার সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

গভর্নর জ্যারেড পোলিস ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আশা করি বাতাসের গতি কমবে, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তবে যাঁরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা জেনে রাখুন, আপনারা একা নন।’

কলোরাডোতে এর আগের দাবানলগুলো গ্রাম এলাকায় দেখা গিয়েছিল। তবে এবারের দাবানল শহরের উপকণ্ঠে ছড়িয়েছে। কিছু জায়গায় প্রচণ্ড বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে আগুনের তীব্রতা বেড়েছে এবং তা ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা