আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কায়। আর এ শঙ্কার মাত্রা যুক্তরাজ্যে একটু বেশিই। এর মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটিতে। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

বরিস জনসন বলেন, ‘ওমিক্রনের একটি উত্তাল ঢেউ আসছে। আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেটি রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।’


ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যে করোনার সতর্কতা সংকেত বেড়ে ৪ হয়েছে। লেভেল চার মানে করোনার উচ্চ বা ক্রমবর্ধমান ট্রান্সমিশন। সর্বশেষ গত মে মাসে দেশটিতে সতর্কতা এই অবস্থায় ছিল।

বরিস জনসন বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে, আমরা এখন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে যুদ্ধে একটি জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি। এটাও এখন স্পষ্ট যে, আমাদের সবার সুরক্ষার জন্য কেবল ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়। তবে সুসংবাদ হলো আমাদের বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ডোজ বা একটি বুস্টার ডোজ দিয়ে সুরক্ষা পাওয়া সম্ভব।


এই মুহুর্তে আমাদের বিজ্ঞানীরা বলতে পারেন না যে ওমিক্রন অতিসংক্রামক প্রবণতা কম। এবং এমনকি যদি এটি সত্য প্রমাণিত হয়। আমরা ইতিমধ্যেই জানি যে, এটি অনেক বেশি সংক্রমণযোগ্য। এটি দুঃখজনকভাবে আমাদের অনেক মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা