আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী হবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার সাবেক মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, রাস্তায় নেমে ২৪ ঘণ্টা ৭ দিন মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছেন, মানুষের পাশে থাকা, মানুষের হয়ে কাজ করা এবং মানুষের জন্য আন্দোলন করার জন্য দিনরাত এক করে করে দিচ্ছেন। মোদি সরকারকে সরাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীর দিকেই তাকিয়ে আছে ভারতবাসী। মানুষের জন্য আন্দোলন এবং মানুষের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। না হলে মোদি সরকারকে সরানো যাবে না। তাই তিনি প্রধানমন্ত্রীর দাবিদার। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে ভারতের প্রধানমন্ত্রী হবেনই—এটা আমার দৃঢ় বিশ্বাস।

ফিরহাদ হাকিম আরও বলেন, জাতীয় স্তরে এখনো দেখছি কংগ্রেস ড্রইংরুম পলিটিক্স ছেড়ে বের হতে পারছে না। ইফ ইট ইস ভেরি হট, সো লেটস গো সিট ইন এসি। আই হ্যাভ লট অব ওয়ার্ক, এ ভ্যাকেশন ইন লন্ডন—এটাই হচ্ছে কংগ্রেস। ঠাণ্ডা ঘরে বসে যদি ভাবে বিজেপিকে হারাতে পারবে, তা কোনদিন সম্ভব হবে না। কংগ্রেস আস্তে আস্তে ডিপফ্রিজে চলে যাচ্ছে, মানে গরম লাগলে লন্ডনে চলে যাওয়ার মতো। এরা দিল্লিতে বেশি গরম পড়লেই এসিতে চলে যাচ্ছে, ড্রইংরুমে বসে রাজনীতি করছে। কী করে সম্ভব এদের পক্ষে বিজেপিকে সরানো। এভাবে বিরোধী শক্তিদের এক করতে পারবে না।

এর মধ্যেই আসাম, ত্রিপুরা, গোয়া, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে মোদিবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভারতের জাতীয় কংগ্রেস মমতার জোটে যুক্ত হতে একপ্রকার নারাজ। প্রকাশ্যে সোনিয়া-মমতার দ্বন্দ্ব না বাঁধলেও, মমতার কংগ্রেস ভাঙানো ভালো চোখে দেখছেন না সোনিয়া। তবে কংগ্রেসের ভবিষ্যত যে উজ্বল নয়, সে কথা মমতার মতো সবাই জানেন। তাই অনেক কংগ্রেস নেতাই মমতার দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

সম্প্রতি মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের সামনে কংগ্রেসকে সঙ্গে রাখা নিয়ে মমতা বলেছেন, যারা ময়দানে নেমে লড়াই করবেন, তাদেরই সঙ্গে রাখা হবে। যদি কেউ ময়দানে নেমে লড়াই করতে না চান, আমরা কী করব? তখন আমাদের নিজেদের মতো লড়তে হবে। এর মানে হলো, মমতা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, ড্রইংরুম পলিটিক্স ছেড়ে কংগ্রেস যদি মমতার হাত না ধরে তাহলে মমতার নতুন ফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস দুই জাতীয় দলের বিপক্ষেই দাঁড়াবে।

জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন। এখনও মমতা সিটি ভোট নিয়ে জনসমাবেশ না করলেও তার ভরসাযোগ্য রাজনৈতিক সৈনিক ফিরহাদ হাকিমকে পথে নামিয়ে দিয়েছেন। কলকাতার সাবেক মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রার্থী হয়েছেন দক্ষিণ কলকাতার ৮২ নম্বর ওয়ার্ড থেকে। নিজের ওয়ার্ডের পাশাপাশি বাকি ওয়ার্ডগুলো চষে বেড়াচ্ছেন তিনি। তবে এবারের সিটি নির্বাচনে শাসকদল বাদে বিরোধীদের সেভাবে রাস্তায় দেখা মিলছে না।

বাম, কংগ্রেস, বিজেপির মতো প্রথমসারির রাজনৈতিক দলগুলোর কেন এই অবস্থা এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অন্যতম প্রধানমন্ত্রীর দাবিদার? সে বিষয়ে ফিরহাদ বলেন, আমরা এককালে সবাই জাতীয় কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও করতেন। কিন্তু কংগ্রেসকে সেসময় দেখেছি, দলের কর্মীদের মৃত্যু হচ্ছে তখনও সিপিএমের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা