আন্তর্জাতিক

বিশ্বজুড়ে তীব্র নার্স সংকট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। তৃতীয় বছরে পা রাখতে চলছে করোনাভাইরাস মহামারি। এই দুই বছরে একাধিকবার রূপ বদলেছে এই ভাইরাস, কেড়েছে অর্ধকোটির বেশি প্রাণ। এতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সম্মুখসারির অন্যতম যোদ্ধা নার্সদের।

শুক্রবার (১০ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস জানিয়েছে, বর্তমান বিশ্বে নার্সের সংখ্যায় মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ধনীদের তুলনায় এমনিতেই দরিদ্র দেশগুলোতে নার্সের সংখ্যা কম। তার ওপর পশ্চিমা দেশগুলো আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনুন্নত দেশগুলো থেকে স্বাস্থ্যসেবা কর্মী ডেকে নিয়ে নিয়োগ দিচ্ছে।

জেনেভাভিত্তিক গ্রুপটির প্রধান নির্বাহী হাওয়ার্ড ক্যাটন বলেন, করোনাভাইরাস মহামারিতে অনেক নার্সই ভেঙে পড়েছেন এবং এক বছরের মধ্যে চাকরি ছাড়তে ইচ্ছুকদের হার দ্বিগুণ বেড়ে ২০-৩০ শতাংশে পৌঁছেছে। মনে হয়, আমরা খাদের কিনারে রয়েছি... এ প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে দেশত্যাগের হিড়িক পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনা মহামারিতে এ পর্যন্ত অন্তত ১ লাখ ১৫ হাজার নার্স মারা গেছেন। নানা সংকটে চাকরি ছাড়তে হয়েছে অনেককে। এর ফলে বিশ্বজুড়ে নার্সের সংখ্যা ক্রমেই কমে আসছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস বিশ্বের ১৩০টি নার্সিং সংগঠনের ২ কোটি ৭০ লাখের বেশি নার্সের প্রতিনিধিত্ব করে। এর সিইও আরও বলেন, আমি মনে করি, আগামী বছর সরকারগুলোকে তাদের নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য লাইফ সাপোর্ট প্যাকেজ চালুর বিষয়ে ভাবতে হবে।

তিনি বলেন, এমনিতেই মহামারির আগে বিশ্বে ৬০ লাখ নার্সের ঘাটতি ছিল, তার ওপর আগামী কয়েক বছরে ৪৭ লাখ ৫০ হাজারের মতো নার্স অবসরে যাবেন।

জনসংখ্যার হিসাবে দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোতে নার্সের সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। এরপরও তারা নিজেদের হাসপাতালগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে। এক্ষেত্রে ফিলিপাইন ও ভারত বিদেশে সবচেয়ে বেশি নার্স পাঠিয়ে থাকে।

তাছাড়া, করোনায় যে এক লাখের মতো নার্সের মৃত্যুর কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর প্রকৃত সংখ্যা দ্বিগুণ বলে ধারণা করা হয়। এ অবস্থায় প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন করোনাভাইরাস নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা