ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৫০ অধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোয় ৫০ জনের অধিক মানুষ নিহত হয়েছে। টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে।

শনিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানায়।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোররাতে এ টর্নেডো আঘাত হানে। টর্নোডোয় কয়েক স্থানে বাড়ির ছাদ ভেঙে পড়ে।

একটি রেল যোগাযোগ কোম্পানি জানিয়েছে, কেন্টাকিতে তাদের কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ওই টর্নেডোকে রাজ্যের সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। টর্নেডোতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা তার।

ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে'র বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জন নিহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ।

টর্নেডোর আঘাতের পর কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা