আন্তর্জাতিক

ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো টিমের হাতেই কলকাতার দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ ফের কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। এছাড়া অতীন ঘোষকে নিয়ে ১৩ জন মেয়র পরিষদের নাম ঘোষণা করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তৃণমূলের নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে কলকাতা পৌরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। তার ডেপুটি হলেন অতীন ঘোষই।চেয়ারপার্সন পদে ফের মালা রায়কে মনোনীত করেছে তৃণমূল।

অন্য মেয়র পরিষদ সদস্যরা হলেন, দেবাশিস কুমার,দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সী, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম এবং জীবন সাহা।

জানা গেছে, এবার মেয়র পারিষদ পদে চারজন নতুন মুখকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা হলেন, সন্দীপরঞ্জন বক্সী, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জীবন সাহা। এছাড়া মেয়র পারিষদ পদে নতুন মুখ আনার পাশাপাশি, বরো চেয়ারম্যানে পদে একাধিক বদল হয়েছে।১৬টি বরো চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে, আনা হয়েছে ১০ জনকে। বরো কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। ১৬ চেয়ারম্যানের মধ্যে ৯ জনই মহিলা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১ নম্বর বরোর চেয়ারম্যান হিসেবে থেকে গেলেন তরুণ সাহা, ২ নম্বর বরোয় শুক্লা ভোঁড়, ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত, ৪ নম্বর বরোয় সাধনা বসু, ৫ নম্বরে রেহানা খাতুন, ৬ নম্বর বরোয় ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদ, ৭ নম্বর বরোয় সুস্মিতা ভট্টাচার্য, ৮ নম্বর বরোয় চৈতালি চট্টোপাধ্যায়, ৯ নম্বর বরোয় দেবলীনা বিশ্বাস, ১০ নম্বর বরোয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস, ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ১২ নম্বর বরোয় সুশান্ত ঘোষ, ১৩ নম্বর বরোয় রত্না শূর, ১৪ নম্বর বরোয় সঙ্গীতা দাস, ১৫ নম্বর বরোয় রণজিৎ শীল এবং ১৬ নম্বর বরোয় চেয়ারম্যান করা হয়েছে সুদীপ পোল্লেকে।

অন্যদিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ফিরহাদ হাকিম। জবাবে মমতা বলেন, ভালভাবে কাজ করো। ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ।

এছাড়া কাউন্সিলরদের মমতা বলেছেন, কথা কম কাজ বেশি করুন। সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না— এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়। প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখবেন বলেও জানান ভারতবর্ষের বাঙালি লৌহমানবী মমতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা