আন্তর্জাতিক

ইসলামফোবিয়ার মতো ইহুদি বিদ্বেষও মানবতাবিরোধী অপরাধ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, আমরা ইসলামফোবিয়াকে যেভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি ঠিক তেমনি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি অ্যান্টি-সেমিটিজমকেও (ইহুদি বিদ্বেষ)।

আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তুরস্কের প্রধান ইহুদি ধর্মযাজক ইসাক হালেভা, রাশিয়ার প্রধান ধর্মযাজক বেরেল লাজার ছাড়াও শীর্ষ পর্যায়ের ইহুদি যাজকরা উপস্থিত ছিলেন।

এরদোগান বলেন, আমরা ইসলামফোবিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি। অ্যান্টি-সেমিটিজমকেও (ইহুদি বিদ্বেষ) আমরা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি।

‘বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইসলামফোবিয়া, অ্যান্টি-সেমিটিজম এবং জেনোফোবিয়ার (বিদেশিদের প্রতি আতঙ্ক) বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সংহতি থাকা দরকার’, যোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখার বিষয়ে বৈঠকে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে তুরস্কের আগ্রহ রয়েছে, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বাস করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরাইল সরকারের প্রতি তুরস্কের সতর্কতা হলো— তারা যেন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো নিশ্চিত করে।

তুরস্ক-ইসরাইল সম্পর্ক নিয়ে এরদোগান বলেন, অর্থনীতি, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শান্তি প্রচেষ্টার প্রেক্ষাপটে ইসরাইলের আন্তরিক ও গঠনমূলক মনোভাব নিঃসন্দেহে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। মধ্যপ্রাচ্যে নিরপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল-তুরস্ক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে তুরস্কের ইহুদি সম্প্রদায় তাদের সঙ্গে সম্পর্কোন্নয়নে এরদোগানের প্রচেষ্টার প্রশংসা করে টুইট করেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা