ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক নিহত

সাননিউজ ডেস্ক: নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক যোদ্ধা মারা গেছেন। দেশটির সামরিক বাহিনী গত সপ্তাহে এ হামলা চালায়। মঙ্গলবার (২১ ডিসেম্বর) নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবর।

সূত্র জানায়, গত সপ্তাহের সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তরপূর্বাঞ্চলের তিনটি ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে শতাধিক যোদ্ধা নিহত হয়। তাদের মধ্যে কয়েকজন সিনিয়র কমান্ডার রয়েছে।

এ বছরের গোড়ার দিকে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ চলাকালে প্রতিদ্বন্দ্বী ইসলামি গ্রুপ বোকো হারামের নেতা মে মাসে নিহত হওয়ার পর থেকে আইএসডব্লিউএপি লেক চাদ অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করে আসছে।

আইএসডব্লিউএপি ২০১৬ সালে বোকো হারাম থেকে বেরিয়ে যায় এবং তারা নাইজেরিয়ার সংঘাতের ক্ষেত্রে শক্তিশালী জিহাদি বাহিনীতে পরিণত হয়। তারা দেশটির সৈন্যদের লক্ষ্য করে বারবার হামলা চালায়। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এসব হামলায় ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

এ অঞ্চলের এক সামরিক কর্মকর্তা জানান, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মার্তে জেলায় ‘সার্জিক্যাল বিমান হামলা’ চলাকালে ‘শতাধিক সন্ত্রাসী নিহত’ হয়েছে। এদিকে ওই অঞ্চলে দায়িত্ব পালন করা গোয়েন্দা সূত্র জানিয়েছে, তাদের পক্ষে নিহতের সঠিক তথ্য দেয়া কঠিন হলেও তারা শতাধিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা