বিয়ার গ্রিলস
আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন বিয়ার গ্রিলস

আন্তর্জাতিক ডেস্ক: ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে জনপ্রিয় শোর হোস্ট বিয়ার গ্রিলস সম্প্রতি বিবিসি-ফোর’ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্ষমা চেয়েছেন।

এই শো-তে ঘন জঙ্গল হোক বা দুর্গম পাহাড়, বিয়ার গ্রিলস যেন শত প্রতিকূল জায়গা থেকেও জীবিত ফেরত আসতে পারেন। ডেইলি মেইল এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস শো নিয়ে কথা বলার সময় তিনি বলেছেন, শো যখন শুরু হয়েছিল, তখন আমি অনেক পশু-পাখি মেরে তাদের মাংস খেয়েছিলাম। তার মধ্যে সাপ, ব্যাঙ, বিছে পর্যন্ত ছিল। ওইসব প্রাণীদের মারার জন্য আমার আফসোস হয়। তবে এখন আমি ঠিক করেছি, আর কোনো পশুকে হত্যা করব না। এবার থেকে নিজের শোতে আমি শুধু মৃত প্রাণীদের মাংস খাব।

বলিউড, হলিউডের অনেক তারকা বিয়ার গ্রিলসের শোতে এসেছেন। এমন প্রসঙ্গে তুলে বিয়ার গ্রিলস বলেন, অনেক তারকাকে দেখেছে তারা নিরামিষ খায়। তাদের দেখে আমি নতুন করে ভাবতে শুরু করেছি। আমার মনে হয়, মাংস না খেয়েও শরীরে এনার্জি বজায় রাখা যায়। আর এখন আমিও সেই চেষ্টাই করছি। অনেক নিরামিষভোজী মানুষের সঙ্গে আমি গভীর জঙ্গলে সার্ভাইভ করেছি। ওদের থেকে অনেক কিছু শিখেছি।

বিয়ার গ্রিলস আরও বলেন, দুর্গম এলাকায় টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে শুধু বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। আমাকেও করতে হয়েছে, মাটির নিচ থেকে পোকামাকড় বের করে খেতে হয়েছে। বিশ্বের অন্যতম সেরা সার্ভাইভারদের দেখুন, তাদেরকেও এমনই করতে হয়েছিল। গভীর জঙ্গলে অনেক সময় সাপ, ব্যাঙ, পোকামাকড়ের মাংস খাওয়া ছাড়া কোনো পথ থাকে না। কারণ শরীরে এনার্জি বজায় রাখাটাই তখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

নব্বয়ের দশকে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সে ছিলেন বিয়ার গ্রিলস। এর পর তিনি সার্ভাইভাল ইন্সট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন। তবে গত কয়েক বছর ধরে তিনি একের পর এক জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা