ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে সোমবার (২০ ডিনেসম্বর) ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি করোনার টিকা নেননি। সংবাদমাধ্যম এবিসি’র মতে, ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো রোগীর মৃত্যু।

এ বিষয়ে অবশ্য যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। করোনা টিকা না নেওয়ার কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।

এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রধান ধরন হয়ে উঠেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রনের কারণে সংক্রমিত হয়েছেন।

সিডিসি জানিয়েছে, শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। সংক্রমণের হার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে উত্তর-পূর্ব, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলেই। যুক্তরাষ্ট্রের নতুন সংক্রমণের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্রের এই অংশগুলো থেকে হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা